সেনাবাহিনীকে যুগোপযোগী করতে ১০ প্রশিক্ষিত কুকুর বাংলাদেশে

নিউজটি শেয়ার লাইক দিন
সোহাগ হোসেন বেনাপোল : বাংলাদেশ সেনাবাহিনীকে যুগোপযোগী করতে বেনাপোল দিয়ে ১০ প্রশিক্ষিত কুকুর আমদানি করা হয়েছে। বেনাপোল দিয়ে  বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষত  এ কুকুরগুলোকে উপহার দেন ভারতীয় সেনাবাহিনী। বুধবার (৪ মার্চ) দুপুর ১২ টার সময় কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর,কে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমানের কাছে  কুকুরগুলো বুঝে দেন।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে আজ সকালে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করেছে। এ নিয়ে দ্বিতীয় চালানের ১০টি কুকুর বাংলাদেশে আসল।
ভারতীয় সেনাবাহিনীর উপহার দেওয়া কুকুর গ্রহণ কারেন বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমান বলেন, এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী সনাক্ত করতে সক্ষম।
গত বছরের ৭ ডিসেম্বরও ১০টি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর উপহার দিয়েছিলেন  ভারতীয় সেনাবাহিনী।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *