বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোলে কাস্টমস কর্মকর্তা সেজে নিলামের মালামাল বিক্রি করতে গিয়ে প্রতারক চক্রের চার সদস্য আটক হয়েছে। মঙ্গলবার(০৩মার্চ) রাত ১০ টার সময় বেনাপোল হোটেল রজনী গন্ধা থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।
আটকৃতরা হলো, চাঁদপুরের জেলার হোসেনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আকতার ফারুক(৪২) ও নয়াকান্দী গ্রামের মোহাম্মদ আলী ওরফে শহর আলীর ছেলে শফিকুর রহমান (৪২), নরসিংদীর জেলার চানপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মিনার হোসেন(৪৩) ও শরিয়তপুর জেলার মাছুয়াখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে নুরুজ্জামান(৩৭)।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,৪ প্রতারক ওকশানের টায়ার বিক্রয়ের কথা বলে দুই ব্যবসায়ীকে বেনাপোলে ডেকে আনেন। পরে টায়ার না দেখিয়ে ৪০ লাখ টাকা দিতে বলে।তাদের সন্দেহ হলে ব্যবসায়ীরা কৌশলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া মামলা দিয়ে কোর্টএ প্রেরণ করা হবে।