ভারতে পাচার হওয়া ১০ যুবতীকে বেনাপোল দিয়ে হস্তন্তর

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশী  নারীকে ২ থেকে ৩ বছর কারাভোগের পর বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তন্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। সোমবার সন্ধা ৬টার সময় তাদেরকে হস্তান্তর করা হয় বাংলাদেশ এসবি পুলিশের হাতে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান,২ থেকে ৩ বছর আগে মেয়েরা বিনা পাসপোর্টে ভারতে যায়। যাওয়ার পরে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। মুম্বাই ও ব্যাঙ্গলোর জেলা কারাগারেব রাখার ব্যবস্থা করে।তাদের কে ভারতের তালাশ ও নব জীবন জাস্টিস কেয়ার এবং বাংলাদেশে জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিওর মাধ্যমে  দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে দেশে ফেরত আনা হয়।ফেরতকৃতরা বাংলাদেশের,খুলনা,ঢাকা,গাইবান্দা,যশোর,শরিয়তপুর ও মুন্সিগজ্ঞ জেলার বাসিন্দা। ফেরতকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।থানা থেকে তাদের কে আত্নীয় সজনের নিকট হস্থান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *