নিজস্ব প্রতিনিধি; যশোরে ট্রাকের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন যশোর চুড়ামনকাটি ব্রাক ব্যাংকের ক্যাশ অফিসার তানিয়া আক্তার (২৫) ও হাসান (৩৫) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে নয়টার দিকে শহরের শানতলা নামক স্থানে। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন পথিক (৪০) নজরুল ইসলাম (৪৫) ও মনোয়ারা বেগম ৫০) যশোর কোতয়ালী থানার অফিস ইনচার্জ ওসি মনিরুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান. রোববার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় যাত্রীদের নিয়ে সিএনজিটি চুড়ামনকাটি বাজারের দিকে যাচ্ছিল। সিএনজিটি সান তলা নামক স্থানে পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক ছেলেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় সিএনজির আরো তিন যাত্রী গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোহর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তানিয়া ও হাসানকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের মধ্যে প্রতীক ও মনোয়ার অবস্থা আশঙ্কাজনক। যশোর জেনারেল হাসপাতালে ডাক্তার এনামুল হক জানান সকাল সাড়ে দশটার দিকে কয়েকজন লোক নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে আসেন। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘণ্টা আগে তানিয়া ও হাসানের মৃত্যু হয়েছে । সাথে সাথে আহতদেরকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।