নড়াইল সংবাদদাতা: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। ২৯ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে নড়াইল ডায়াবেটিক সমিতি মাছিমদিয়ায় র্যালি, আলোচনাসভা ও বিনামূল্যে রক্ত পরিক্ষা করা হয় ।
আলোচনা অনষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি এডঃ ইকবাল হোসেন সিকদার। অনষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ শ্যামল কৃষ্ন সাহা, এড. মোঃ আলমগীর সিদ্দিকী, ডাঃ দীপ বিশ্বাস, আঃ মান্নান প্রমুখ। আলোচ্য বিষয় ছিল ”ইনসুলিন যার দরকার ইনসূলিন তার অধিকার”। বক্তারা বলেন, ডায়াবেটিস আমাদের জীবনে অন্ধত্ব, অঙ্গহানি, হৃদরোগ, কিডনি জটিলতা ও অকাল মৃত্যুর কারন হতে পারে। সামান্য উদ্যোগে আমরা এ রোগের ঝুকি কমিয়ে আনতে পারি ।