মাটির ট্রাকের চাপায় নারী,খাদেপড়ে ট্রাকচালক নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক, যশোর:যশোরের বাঘারপাড়া-গাইদঘাট এলাকায় ইটের ভাটার মাটির ট্রাকের চাপায় পথচারী বরুয়া বেগম  নামে এক (৭৫) নারী নিহত হয়েছে। ওই ট্রাক দ্রুত্য পালাতে গিয়ে খাদেপড়ে ট্রাকচালক আমিন (২৬) ও নিহত হয়েছে। এ সময় ট্রাকে থাকা হেলপার  আহত হন। নিহতরা হলেন ট্রাকচালক আল ও পথচারী বরুয়া বেগম (৭৫)।নিহত ট্রাক-চালক আল আমিন মাগুরার শালিখা উপজেলার হরিশপুর এলাকার বাসিন্দা এবং পথচারী বরুয়া বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামের মুজিবর শিকদারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে মাগুরামুখী একটি মাটি বহণকারী ট্রাক বরুয়া বেগমকে চাপা দেয়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার ধারে একটি গাছে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক আল আমিনের মৃত্যু হয়।

বাঘারপাড়া থানার ওসি রিপন বালা দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *