নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে মৎস্যঘেরে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে সুজন শেখের (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সুজন কলাবাড়িয়া গ্রামের তুরু শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের গাজীরকুঠির বিলে তৌহিদ শেখের মাছের ঘেরে সুজন শ্রমিকের কাজ করতো। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঘেরের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে সুজনের মৃত্যু হয়।