করোনাভাইরাসে ২ ইরানি নাগরিকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের দুই নাগরিকের মৃত্যু হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) এ তথ্য জানিয়েছেন। তবে সংস্থাটি নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করেনি।
স্থানীয় সময় বুধবার ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহের বরাত দিয়ে আইআরএনএ জানায়, নিহত দুইজনই করোনা ভাইরাসের জীবাণু বহন করছিলেন। তারা ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম নামক এলাকার বাসিন্দা। এর বাইরে নিহতদের বিষয়ে আর কোনও তথ্য পাওয়া যায়নি।

এর আগে বুধবারই ইরানের স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির আরেক বার্তা সংস্থা আইএসএনএ জানায়, করোনাভাইরাসে ইরানের দুই জন নাগরিক আক্রান্ত হয়েছেন। পরে কর্মকর্তারা আক্রান্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তারা বয়স্ক ব্যক্তি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *