যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর: যশোরে ট্রাকের ধাক্কায় মোশারফ হোসেন (৪৮) নামে এক মোটর সাইকেল আরোহী মর্মান্তিক মৃত্যু হয়েছে।  এ ঘটনায় তার স্ত্রী শাহনাজ পারভীন (৪০) গুরুতর হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার  রাত সাড়ে ১১ টার দিকে জেলার বাঘারপাড়া উপজেলা সিমাখালি ব্রিজ এর পাশে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে  মোশারফ হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে  যশোর থেকে বাঘারপাড়া সিমাখালি নিজ বাড়িতে যাচ্ছিলেনং। পথিমধ্যে বাঘারপাড়া উপজেলার সিমাখালি ব্রিজ এর কাছে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর  আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মোশারফ হোসেন জানান, কয়েকজন লোক রাত সাড়ে বারোটার দিকে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা। এসময় পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় ঘন্টা খানেক আগেই  মোশারেফের হয়েছে। এবং তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনায় মোশারেফের মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *