যশোরে প্রাইম মাল্টিপারপাসের ১৫ কোটি টাকা আত্মসাতকারী রাজু গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:যশোরে প্রাইম মাল্টিপারপাসের ১৫ কোটি টাকা আত্নসাতের ঘটনায় পলাতক আসামি মো. রিয়াজুল ইসলাম রাজুকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার রাজু প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি। গত ৯ জানুয়ারি যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার নামে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।

সিআইডির মিডিয়া বিভাগ  বুধবার দুপুরে গণমাধ্যমকে জানায়, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি’র) অর্গানাইজড ক্রাইম ইউনিটের ইকোনমিক ক্রাইম স্কোয়াড’র একটি চৌকচ দল স্থানীয় অসাধু ব্যক্তিদের সহযোগীতায় দেশের বিভিন্ন জায়গায় শাখা অফিস খুলে গ্রাহককে লোভনীয় প্রস্তাবি দিতো তারা। ৪ বছরে স্থায়ী আমানতের টাকা দ্বিগুন দেয়ার প্রলোভন দিয়ে প্রায় ২৫ শত গ্রাহকের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা আত্নসাৎ করেছে প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *