প্রেসিডেন্টের নামে যমজ ৩ সন্তানের নাম রাখল বাংলাদেশি দম্পত্তি

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: তুরস্ক প্রবাসী বাংলাদেশি এক দম্পতি সদ্য ভূমিষ্ট হওয়া নিজেদের যমজ তিন নবজাতকের নাম রেখেছেন ‘রজব’, ‘তাইয়্যেব’ ও ‘এরদোগান’। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের প্রতি ভালবাসার দৃষ্টান্ত দেখিয়ে নিজেদের সদ্যভূমিষ্ট তিন ছেলের এ নাম রেখেছে ওই বাংলাদেশি দম্পতি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ও তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা বিভাগের অর্থায়নে তুরস্কে প্রতিষ্ঠিত একটি হাসপাতালে জন্মগ্রহণ করে ওই যমজ তিন ভাই।
জানা গেছে, যমজ তিন ভাইয়ের মধ্যে প্রথমজনের নাম ‘রজব’, দ্বিতীয়জনের নাম ‘তাইয়্যেব’ ও তৃতীয় জনের নাম ‘এরদোগান’ রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে সিরিয়ার এক দম্পতি তাদের তিন যমজ নবজাতকের নাম রাখেন যথাক্রমে ‘রজব’, ‘তাইয়্যেব’ ও ‘আমেনা’। দুই ছেলে শিশুর নাম প্রেসিডেন্ট এরদোগানের নামের সঙ্গে এবং এক মেয়ে শিশুর নাম রাখেন প্রেসিডেন্টের স্ত্রী আমেনা এরদোগানের নামের সঙ্গে মিলিয়ে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *