এবার ট্রাম্পকে হত্যায় আইনজীবির ২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা!

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার হিসেবে ৩০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৫ কোটি ৪৫ লাখ টাকা) দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের এক আইন প্রণেতা। খবর ফোর্বস’র।

খবরে বলা হয়, ইরানের আইন প্রণেতা আহমাদ হামজেহ বলেন, কেরমান প্রদেশের জনগণের পক্ষ থেকে ঘোষণা করছি, যে ব্যক্তি ট্রাম্পকে হত্যা করবে, তাকে পুরস্কার হিসেবে ৩০ লাখ মার্কিন ডলার দেওয়া হবে। তবে এ সিদ্ধান্ত ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির কি-না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
গত ২ জানুয়ারি দিবাগত রাতে ট্রাম্পের নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার এবং বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেমানিকে হত্যা করা হয়। তারপর থেকেই উত্তপ্ত পারস্য উপসাগরীয় অঞ্চল।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *