নায়িকার দেখা পেতে ভক্তের অদ্ভুত কাণ্ড!

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:মুম্বাইয়ে এসে নায়িকা পূজা হেগড়ের বাড়ির সামনে ৫ রাত ফুটপাতে শুয়ে কাটিয়েছেন এক ভক্ত। পূজা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ফ্যানের সঙ্গে তাঁর ভিডিও। তবে ফ্যানের এমন কষ্টসাধন নিয়ে চিন্তিত অভিনেত্রী। লিখেছেন, ‘আমি চাই না কেউ এত কষ্ট পাক।’

পূজা তাঁর ইনস্টাগ্রামে ফ্যানের সঙ্গে দেখা করার ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘বম্বে এসে ৫ দিন ধরে আমার অপেক্ষা করার জন্য ভাস্কর রাওকে অনেক ধন্যবাদ। আমি বাকরুদ্ধ আমার ফ্যানের এমন কাণ্ড দেখে। এতটা কষ্ট সহ্য করেছেন তিনি। আমি চাই না আর কোনওদিন আপনাকে ফুটপাতে ঘুমোতে হোক। আমি আপনাকে প্রমিস করছি আপনি যেখানেই থাকুন আমি আপনার ভালোবাসা অনুভব করব।…’
সম্প্রতি দক্ষিণের একটি ছবিতে কাজ করেছেন পূজা। ছবিতে ছিলেন তাবু, আল্লু অর্জুন, নিবেতা পেথুরাজ। ছবিটি বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *