জাতীয় ফুটবল দলে অংশগ্রহণকারী যশোরের খেলোয়াড়দের সংবর্ধনা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অংশগ্রহণকারী যশোরের খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন যশোরের সৌখিন ক্রীড়া চক্র।

শনিবার (১৪ই নভেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত একজন মরণোত্তরসহ ১৩জনকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কার প্রাপ্ত হলেন, খন্দকার রকিকুল ইসলাম রকিব, কাওসার আলী, সৈয়দ মাসুক মোহাম্মদ সাথী, মাসুদুর রহমান টনি, কাজী জামাল হোসেন, এস এম রাজী, রাব্বি হোসেন রাহুল, স্বাধীন,সাবিনা আক্তার, আকলিমা খাতুন, সাজেদা খাতুন, লাবনী আক্তার।

https://www.novanews24.com/wp-content/uploads/2026/11/10142026142812.jpg

 

প্রধান অতিথির বক্তব্য রফিকুল ইসলাম বলেন, যশোর একসময় খেলোয়াড় তৈরির কেন্দ্র ছিল। এখান থেকে খ্যাতিমান খেলোয়াড়রা সারা বাংলাদেশে খেলতো। কিন্তু এখন সেই গৌরব হারিয়ে গেছে। এখন আর মাঠে খেলাধুলা হচ্ছে না। যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। খেলোয়াড়দের যদি সঠিকভাবে মূল্যায়ন করা যায় তাহলে যশোরের খেলাধুলার আবারও সুদিন ফিরে আসবে।

https://www.novanews24.com/wp-content/uploads/2026/11/10142026142849.jpg

সভাপতি মোস্তফা কামাল বলেন, এখন ক্রীড়াবিদদের থেকে কর্মকর্তাদের সংখ্যা বেশি হয়ে গেছে। তার পর ও খেলাধুলা হচ্ছে না। অন্যদিকে এখন ছেলে-মেয়েরা খেলার মাঠে যেতে চায় না। তারা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। অনেকে আবার মাদকাসক্ত হয়ে পড়েছে। তাই যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে।

https://www.novanews24.com/wp-content/uploads/2026/11/1014202614328.jpg

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব চিন্ময় সাহা, সৌখিন ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা কামাল, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল গফুর, এডভোকেট হাজী মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক ট্রেজার সোহেল আল মাসুদ টিটো, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ যুগ্ন সাধারণ সম্পাদক শৈবাল সিদ্দিকী, সৌখিন ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক এনাম মাহমুদ খান বাবুসহ জেলার খ্যাতিমান খেলোয়াড়রা।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *