যশোরে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

জেলার চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার ভোরে (৫ই অক্টোবর) জেলার চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারী গ্রামের বাসিন্দা

রাত সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে ৩ জনের একটি চোরচক্র প্রবেশ করে। ধাওয়া দিলে দলের দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও মিজানুর রহমানকে ধরে ফেলে জনতা। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তাঁর মৃ/ত্যু হয়।

 

স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে ৩ জনের একটি চোরচক্র গরু চুরি উদ্দেশ্যে প্রবেশ করেন। গরু চুরির চেষ্টা কালে স্থানীয়দের গণপিটুনিতে সে নিহত হয়। এ সময়ে তাদের সাথে থাকা আরো দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ভোর পাঁচটার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি রাত তিনটার দিকে তিনজন ব্যক্তি এলাকায় গরু চুরি করতে আসছিল। স্থানীয়দের ধাওয়ায় দুইজন পালিয়ে গেলেও অপরজন কে তারা পিটিয়ে গুরুতর যখন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণ করেন। নিহাতের মরা দেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *