প্রেসক্লাব যশোরে শহিদ সাংবাদিক শামছুর রহমান অডিটোরিয়াম উদ্বোধন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: প্রেসক্লাব যশোর’র নিচতলায় শহিদ সাংবাদিক শামছুর রহমান অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার(৩ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

ক্লাবের আজীবন সদস্য মীর মোশাররফ হোসেন বাবুর অর্থায়নে এই অডিটোরিয়ামটি আধুনিকায়ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক, ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব যশোর’র সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান । শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সদস্য এস এম সোহেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *