যশোরে ৮ মামলার আসামীকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ৮ মামলার আসামী জিতু (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে হত্যা, মাদক সহ আটটি মামলা রয়েছে।

নিহত জিতু যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা এবং সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

বুধবার(২২শে জুলাই) রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়ার ফুলতলা মোড়ে  দুর্বৃত্তরা তাকে উপযুক্ত পরি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিতুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে নড়াইলে পৌঁছালে তার মৃত্যু হয়।

 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কাজী মাসুম রেজা বলেন, গতকাল রাত ১১:৫৮ মিনিটে জিতুকে হসপিটালে নিয়ে আসে পুলিশ। তার অবস্থার অবনতি হলে এ সময়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয়। পরে রাত তিনটার দিকে মৃত দেহটি হাসপাতালে নিয়ে আসার পর মর্গে রাখা হয়েছে।

 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ: মিরাজুল ইসলাম (ক্রাইম এন্ড অপারেশন) বলেন, নিহত জিতু যশোরের একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *