নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ক্ষমতা আসলে চৌগাছার পাতিবিলা ইউনিয়নের বিএনপি কর্মী বাবু ও কাশেম কে দেখে নেয়া হুমকি দেন চৌগাছার যুবলীগ কর্মী জুয়েল আহমেদ রানা (৪০)। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে বাবু ও কাশেম তার লোকজন নিয়ে যুবলীগের কর্মী জুয়েল রানাকে বেধড়ক পিটিয়ে আহত করেন। এ সময়ে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জুয়েল মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল রানা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। সেই সময় তিনি দলীয় প্রভাব খাটিয়ে নানা অপরের সাথে যুক্ত ছিল। সেইসব অপরাধের কারণে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি কয়েকজন বিএনপি কর্মীকে হুমকি ধামকে দেন। সেই ঘটনার জেরে ইউপি মেম্বার নজরুল ইসলামের ছেলে বাবু ও সুমন ইউসুফ, একই গ্রামের কাশেমসহ বেশ কয়েকজনের সঙ্গে তার বৈরিতা তৈরি হয়। এক পর্যায়ে আজ সকালে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেন সেও উত্তেজিত হয়। এবং আবারও হুমকি দেখায়। এ সময়ে বাবু ও সুমন ইউসুফ ও একই গ্রামের কাশেমসহ কয়েকজন যুবক তাকে মারধর করে দুই পায়ের হাঁটুর নিচ থেকে ভেঙে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা জুয়েলকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। দুপুর সাড়ে ১২টার দিকে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল রানার মৃত্যু হয়।
তবে নিহতের স্ত্রী মায়া বেগম অভিযোগ করে বলেন ভিন্ন কথা, সকালে তার স্বামী স্থানীয় মোড়ে চা খেতে যান। সেখান থেকে ডেকে নিয়ে আসেন। এবং হামলাকারীরা তাকে (স্ত্রীকে) একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে তার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে নিশ্চিত করে ফেলে রেখে যান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, জুয়েল রানার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সে চৌগাছা আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিল। কর্মী থাকাকালীন সময়ে সে নানা অপরাধের সাথে যুক্ত ছিল। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। আসামী সনাক্ত করে তাদেরকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান এ কর্মকর্তা।