অভয়নগর ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:  যশোরের অভয়নগর ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাপস কুমার সেন (৩৩) ও স্টার সরদার(৩০) নামে দুই মাদক কারবারী গ্রেফতার হয়েছে।

গ্রেপ্তার তাপস কুমার সেন অভয়নগর দোল গ্রামের মৃত- গোপাল চন্দ্র সেনের ছেলে ও স্টার সরদার একই এলাকার- হুমায়ুন কবির সরদার মিলুর ছেলে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। রোববার রাত সাড়ে নয়টায় দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি অভয়নগরের ৭ নং শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের গলাচিপার মোড় টিটুল শিকদারের দোকানের সামনে তারা মাদক বেচাকেনা জন্য অবস্থান করছে। আমার নির্দেশে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন সঙ্গীয় এ এস আই মোঃ শফিকুল ইসলাম সহ ক্যাম্পের ফোর্সের সমন্বয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *