যশোরে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

যশোরে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে প্রায়  সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক হয়েছে।

আটককৃতরা হলেন, যশোর শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), জেলার চৌগাছা উপজেলা উত্তর কয়ের পাড়া এলাকার ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) ও যশোর সদর উপজেলার চুরামনকাটি বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)। এ সময়ে বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০) একটি প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা উদ্ধার করেন।

 

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে (৭ মে ২০২৬) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা যশোর সদর উপজেলার  যশোর-নড়াইল মহাসড়ের নীলগঞ্জ ব্রীজের উপরে অভিযান চালিয়ে তাদেরকে এই বিপুল পরিমাণের স্বর্ণের বারসহ আটক করতে সক্ষম হয়।

 

বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি  বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্বর্ণের বার ভারতের পাচার করে আসছিল। বৃহস্পিকার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ এলাকায় তাদের ব্যবহৃত গাড়িটিসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য সাড়ে ছয় কোটি টাকা।আটককৃত আসামীদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দায়ের করে তাদেরকে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *