কোদাল হাতে শার্শার ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: কোদাল হাতে শার্শার উল্লাসী ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অর্ধ শতাব্দী আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখান থেকে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, ঠিক সেই ঐতিহাসিক খাল পুনঃখননের কাজ আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ই এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলায় ফলক উন্মোচনের মাধ্যমে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বাবার স্মৃতি বিজড়িত এই কর্মসূচির সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন।

উল্লেখ্য ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা ‘জিয়া খাল’ নামে সুপরিচিত।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় নেতৃবৃন্দ। এরপর সেখান থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থ উদ্বোধন উদ্দেশ্যে রওনা হন। এরপর সেখান থেকে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী পরিদর্শনের কথা রয়েছে। সবশেষে তিনি বিকাল সাড়ে তিনটায় যশোর কেন্দ্রীয় ঈদগা ময়দানে জনসভায় যোগ দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *