বাসের সাথে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ আরোহী নিহত, আহত ৮

নিউজটি শেয়ার লাইক দিন

রংপুর প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা এলাকায় নাইট কোচ ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে তিন জন প্রাণ হারিয়েছেন। নাইট কোচ ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আ্যাম্বুলেন্সের হেলপার রুবেল মারা গেছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের এএসপি জাহিদুর রহমান চৌধুরী।
পুলিশ জানায়, সকালে একটি নাইট কোচ ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিল। অপরদিকে সৈয়দপুর থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল। রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা নামক স্থানে নাইটকোচ অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ দুজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাম্বুলেন্সের হেলপার রুবেল মারা যায়।

এদিকে হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া জানান পুলিশ জানায়, নাইট কোচটি বেপরোয়াভাবে চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। নাইটকোচটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *