বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮০ পিস ইয়াবা সহ মাসুদ (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ই জানুয়ারী) গভীর রাতে বাহাদুর পুর ইউনিয়নের শরবান হুদা বাজার থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটকৃত আসামী বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের জিন্নার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে সীমান্তের শরবান হুদা বাজারে অবস্থান করছে।তখন বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থাকা একটি পলিব্যাগে ১৮০ পিস ইয়াবা পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামীর নামে মামলা দিয়ে কোর্টএ প্রেরণ করা হবে।