সবাইকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়- গোলাম রসুল

নিউজটি শেয়ার লাইক দিন

সবাইকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়- গোলাম রসুল
নিজস্ব প্রতিবেদক: দেশে সরকারি ও বিরোধী দলের সবাইকে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

দেশের উন্নয়নের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য ছাড়া কোন জাতি কখনো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না। এমনকি সুখী সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।

 

সোমবার যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে ইফতারি অনুষ্ঠানে যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এসব কথা বলেন।

এর আগে বিকেল পাঁচটা থেকে জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত হন পৌর কমিউনিটি সেন্টারে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল।
তিনি তাঁর বক্তৃতায় ইফতার মাহফিলে উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হয়েছে। আমরা সব সময় বলেছি, দেশের উন্নয়নের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য ছাড়া কোন জাতি কখনো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না, সুখী সমৃদ্ধশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না।
তিনি আরও বলেন, আমরা বিগত সময়ের রাজনৈতিক বিভাজন থেকে বেরিয়ে এসে, সহনশীলতা, উদারতা, ভালবাসা পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের দেশকে গড়তে চায়। আমরা সব দল, মত, ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে দেশকে গড়তে চায়। বিরোধী দল হিসেবে আমরা অবশ্যই সরকারি দলের দেশ ও জাতির কল্যাণে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনামলে আমাদের কথা বলার অধিকার ছিল না উল্লেখ করে জেলা আমির বলেন, এই সময় দেশে সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ছিল না। আজকে গণতান্ত্রিক সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে।
দুই হাজার তরুণের রক্তের বিনিময়ে ৪০ হাজার তরুণের আহতের বিনিমিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চায় সরকারি দল বিরোধী দল মিলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।
বিশেষ অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সিয়াম এবং সবরের মাস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। আমরা দীর্ঘদিন যাবত একটি ফ্যাসিজমের জালে আবদ্ধ ছিলাম। দেশে মুক্ত গণতান্ত্রিক নির্বাচনের জন্য দীর্ঘদিন রাজপথে লড়াই করেছি। সেই কাঙ্খিত স্বপ্ন আমাদের বাস্তবায়িত হয়েছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। আজকে নতুন যাত্রা শুরু হয়েছে, বাংলাদেশকে নতুনভাবে বিনির্মানের জন্য। নবী কারিম স: এর আদর্শকে ধারণ করে আগামী দিন বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে রুপান্তর করার জন্যে সকল দল মতের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ইফতার মাহফিলে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য যশোর-১ আসনের এমপি মাওলানা আজীজুর রহমান, যশোর-২ আসনের এমপি মোসলেহ উদ্দিন ফরিদ ও যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক।
তারা তাদের বক্তৃতায় যশোর তথা বাংলাদেশের উন্নয়নের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা মো: আব্দুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসসহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী।
ইফতার মাহফিলে আট শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য বিএনপি, এনসিপি, যুবশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, আলেম ওলামা, কবি, লেখক, সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর কমিউনিটি সেন্টারের সামনে, নিচ তলা ও দোতলায় রোজাদারদের বসার ব্যবস্থা করা হয়।
ইফতার শেষে কেউ কেউ তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মনে হচ্ছে যেনো ঈদের আনন্দ বিরাজ করছে এখানে। সবাই খুশি মনে ইফতার করে যে যার মত ফিরে যাচ্ছেন।

ইফতারি মাহফিলের আয়োজন করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *