নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ: বিএনপি’র যশোরের ৬ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা হাকিমপুর মুক্তারপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জামায়তের ইসলামী বাংলাদেশের নারীকর্মীদের হেনেস্ত করায় বিএনপি’র ৬ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

নারী কর্মীদের হেনেস্তের ঘটনায় ভুক্তভোগী নারীরা অভিযোগ করলে রোববার সামারি ট্রায়ালের জন্য দিন ধার্য করা হয়। ঐ মামলায় চৌগাছার মুক্তারপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইব্রাহিম হোসেন, একই এলাকার মৃত ওসমান আলী ছেলে লিয়াকত আলী, মৃত আবুল কাশেমের ছেলে মোঃ শিমুল হোসেন ও মৃত আতিয়ার রহমানের ছেলে কবির হোসেনসহ মোট ৪ জনকে অভিযুক্ত করেন।  অভিযুক্তদের রোববার আদালতে হাজির করা হয়। অভিযোগকারীর পক্ষে দুই জন সাক্ষীকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে হলফান্তে অভিযোগকারী রিংগুন খাতুন (৫০) পি.ডব্রিউ-১ এবং সুমাইয়া বেগম (৪০) পি.ডব্লিউ ২ হিসেবে জবানবন্দি গৃহীত হয়। আসামীপক্ষ হতে এই সাক্ষীদ্বয়কে জেরা করা হয়। অতপর, সাক্ষ্য গ্রহণ শেষে ঐ মামলায় আদালত আসামিদের প্রত্যেকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদানের নির্দেশ দেন। লিয়াকত আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্যতা না পাওয়ায় তাকে অব্যাহতি প্রধান করেন আদালত।

অন্যদিকে নাসরিন জাক্তার (৩৮) পি.ডরিউ-১, নুরজাহান (8৫) পি.তরিউ-২ এবং রিনা খাতুন পি.ঙরিউ.৩ এর অভিযোগের ভিত্তিতে তাদের জবানবন্দি গৃহীত হয়। এবং আসামীপক্ষের সাক্ষীদেরকে জেরা করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে  চৌগাছার হাকিমপুর মাঠ চাকলা গ্রামের মৃত মমিনুল ইসলামের ছেলে শাহাবুদ্দিনকে ১০ হাজার টাকা , একই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মুকুল ও  মৃত লুৎফার রহমানের ছেলে মন্টু রহমানকে ৫ হাজার করে ১০ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সিভিল জাজ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি ৮৬ যশোর-২ (চৌগাছা ও বিকরগাছা উপজেলা) গোলাম রসুল।

জরিমানর টাকা রাষ্ট্রের অনুকূলে বিকাল সাড়ে ৪টার মধ্যে প্রেরণ না করায় অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুরও নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *