যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:  যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি মিজানুর রহমানের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কারাগারে তিনি আত্মহত্যা করেন। মিজানুর রহমান শার্শা উপজেলার আমতলাগাতীপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

মিজানুর রহমান যশোরের শার্শার একজন মেকানিক। তিনি উদ্ভাবনী যন্ত্র যেমন, বিদ্যুৎ উৎপাদন, অগ্নিনির্বাপণ যন্ত্র, প্রতিবন্ধীদের জন্য যানবাহন তৈরি করেছিলেন।

 

কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে যে কোনো সময়ে যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কার্পেট চালির দরজা ভেঙে প্রবেশ করেন তিনি। সেখানে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে কর্তব্যরত কারারক্ষীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেন। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, ২৪ জুলাই একটি হত্যা মামলায় তিনি কারাগারে আসেন। তিনি মূলত কপোতাক্ষ-৩ ভবনে থাকতেন। কিন্তু কৌশলে তিনি কার্পেট চালির (সেখানে কার্পেট তৈরি হয়) দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।  দুপুরে মরদেহ মিজানের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *