জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে-অধ্যাপক গোলাম রসুল

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে যশোর শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে।

শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে যশোর ঈদগাহ মোড়ে এ মিছিল সমাবেশ করা হয়।

মিছিল সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই সনদ যাতে বাস্তবায়ন না হয় সে জন্য প্রধান উপদেষ্টা একটি দলের পরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করতে যাচ্ছে। এটি সম্পূর্ণ অন্যায় ও জাতির সাথে প্রতারনার শামিল। আমরা দাবি করছি, সকল প্রকার ষড়যন্ত্র ও তামাশা বন্ধ করে জুলাই সনদ কে আইনী ভিত্তি দেওয়ার জন্য। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, মাওঃ রেজাউল করিম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অফিস সেক্রেটারি নূর-ই-আলা নূর মামুন, জেলা কর্মপরিষদ সদস্য ও যশোর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক, শহর আমীর অধ্যাপক শামসুজ্জামান, মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক, চৌগাছা উপজেলা আমীর মাওঃ গোলাম মোরশেদ, যশোর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের প্রমুখ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *