যশোরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে নানা শ্বশুর খুন
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে নাতি জামাই মফিজুর রহমান (২৮) ছুরিকাঘাতে নানা শ্বশুর মহিউদ্দিন (৭০) খুন হয়েছে।
তিনি ঝিকরগাছা উপজেলার নীলকন্ঠ নগর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ।
মঙ্গলবার মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে গদখালী বৈকন্ঠ নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানর মাধ্যমে, জামাই মফিজুর রহমানের সাথে তার স্ত্রীর বেশ কিছুদিন যাবৎ বানাবোনি হচ্ছিল না। গত দিন ১৫ আগে মফিজুরের যশোর পাল বাড়ীর বাসা থেকে তিন মাসের বাচ্চা নিয়ে মফিজুর স্ত্রী বাবার বাড়ি ঝিকরগাছা উপজেলার বৈকন্ঠ নগরের চলে যান। গতকাল সন্ধ্যায় মফিজুর রহমান ও ফুফাতো ভাই ফয়সাল দু’জন মিলে মফিজুর রহমানের বাচ্চাটিকে দেখতে বৈকন্ঠ নগর শ্বশুরবাড়িতে যান। এ সময়ে শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন ও নানা শ্বশুর মিলে মফিজুর রহমান ও ফয়সালকে একটি ঘরের ভিতরে আটকে রেখে মারধর করেন। পরে আত্মরক্ষার্থে মফিজুর চাকু দিয়ে তার নানা শ্বশুর ও মামাতো শালা রফিউদ্দিন কে আঘাত করেন। এতে দুইজনই গুরুতর আহত হয়। আত্মীয়-স্বজনরা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে মহিউদ্দিনের অবস্থার অবনতি হল রাতেই তাকে ঢাকাতে রিফার করেন। ঢাকাতে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়। আহত রফিক উদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, মফিজুর রহমান মামাতো ভাইকে নিয়ে গতকাল সন্ধ্যায় তার শ্বশুরবাড়ি গদখালীর বৈকণ্ঠ নগরে যান। এ সময়ে শ্বশুরবাড়ির লোকজনের সাথে তার স্ত্রীর বিষয়টি নিয়ে গোলযোগ হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাদেরকে মারধরও করেন। পরে মফিজুর রহমান চাকু দিয়ে তার নানা শ্বশুর মহিউদ্দিন ও মামাতো শালা রফিউদ্দিনকে আঘাত করেন। এ সময়ে মফিজুর রহমানের শ্বশুরবাড়ির লোকজন তাদেরকে বেধড়ক মারধর করে ঘরের ভিতরে আটকে রাখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। তারা দুজনই এখন পুলিশে হেফাজতে রয়েছে।