মাদক ব্যবসায়ীদের হামলায় যশোরে সিআইডি সদস্য আহত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের হামলায় যশোরে সিআইডি সদস্য শহিদুল ইসলাম আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় যশোর রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে সঙ্গবদ্ধ মাদক ব্যবসায়ীরা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট- (সিআইডি’)র দুপুরে হামলা করলে শহিদুল আহত হয়। বৃহস্পতিবার সকালে সরকারী কাজে বাধা ও সরকারী কর্মকর্তাদের উপর হামলার দায়ে যশোর কোতোয়ালী থানায় দু’টি মামলা করেন সিআইডি পুলিশের এসআই হাবিবুর রহমান ও এসআই তরিকুল ইসলাম।

 

মামলায় উল্লেখ করা হয়, সিআইডি যশোর জোনের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যশোর শহরতলীর রাজারহাট এলাকায় মাদকের বড় একটা চালান আনা হবে। এ সময় ফোর্স নিয়ে সেখানে কয়েকজন অফিসার এবং কয়েকজনের কনস্টেবল যান এবং মাদক ব্যবসায়ীদের কয়েকটি ডেরায় অভিযান চালান। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা সিআইডি টিমকে উল্টো ধাওয়া করে মারধর করতে শুরু করে। এতে সিআইডির কনস্টেবল শহিদুল ইসলাম আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

সিআইডি পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় তিনিসহ সিআইডি পুলিশের ৪ সদস্য রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে যান। এ সময়ে ৫০ থেকে ৬০ জন মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ দল তাদের উপর হামলা করেন। হামলায় শহিদুল ইসলাম নামে একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছে। এ সময়ে ঘটনাস্থল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

বিষয়টি নিয়ে সিআইডি পুলিশের যশোর অফিসের অতিরিক্ত ডিআইজি মোসা: সিদ্দিকা বেগমের ফোনে কয়েক দফায় ফোন করা হলো তিনি ফোনটা রিসিভ করেননি। পরে তার ফোনে খুদেবার্তা পাঠালেও কোন প্রতি উত্তর পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *