পুলিশ ফাঁড়ির পাশেই মাদকের আখড়া, দুই গ্রুপের সংঘর্ষে আহত-১

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: পুলিশ ফাঁড়ির পাশেই মাদকের আখড়ায় পরিণত হয়েছে। মাদক বেচাকেনা ও সেবনকে কেন্দ্র করে প্রায় ঘটছে সংঘর্ষের ঘটনা।

বৃহস্পতিবার আরমান নামে এক মাদক সেবি সাইদুর রহমান নামে অপার এক মাদকসেবিকে উপযুক্তপরিভাবে কুপিয়েছে। আরমান রায়পাড়া ইসমাইল কলোনি এলাকার জয়নালের ছেলে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোর সদর চাঁচড়া পুলিশ ফাঁড়ির অদূরে মৎস্য বিপণন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার আসরের আযানের ঘন্টাখানেক পরে পুলিশ ফাঁড় থেকে ১০০ গজ দূরে চাঁচড়া মৎস্য বিপণনকেন্দ্রে বেশ কয়েকজন মাদক সেবী অবস্থান করছিল। সন্ধ্যার নামার আগেই শহরের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনের মত বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে মৎস্য বিপণন কেন্দ্রের ভিতরে মাদক সেবীদের জমজমাট মেলা বসে। মাদক সেবেনের সময়ে মাদক শেষ হয়ে যায়। এ সময়ে আরমান নামে এক মাদক সেবি সাইদুর রহমান নামে অপার এক মাদক সেবিকে মাদক নিয়ে আসতে বলেন। সাইদুর মাদক নিয়ে আসতে অপারগতা জানালে আরমান পাশে থাকা দা দিয়ে উপযুক্তপরি সাইদুরকে কোপাতে থাকে। এ সময়ে সাইদুর আত্মরক্ষার্থে হাত দিয়ে দায়ের কোপ ঠেকানোর চেষ্টা করলে দা-য়ের কোপগুলো সাইদুরের হাতেই লাগে। সাথে সাথে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল এগিয়ে সাইদুরকে উদ্ধার করে যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। অন্যদিকে স্থানীয়রা আরমানকে আটকে রেখে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় একাধিক সূত্রগুলো জানান, চাঁচড়া মৎস্য বিপণন কেন্দ্রটি সন্ধ্যা নামলেই মাদকসেবীদের দখলে চলে যায়। প্রাচীর ও গেট টপকে তারা ভিতরে বসে নির্বিঘ্নে মাদক সেবন করেন দীর্ঘদিন ধরে। অথচ ১০০ গজ পাশে রয়েছে চাঁচড়া পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ির পাশেই মাদকের এই কর্মকান্ডে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষরা অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেকে আবার পুলিশ ফাঁড়ির কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য ও করে থাকেন।

 

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মামুনুর রশিদ বলেন, আরমান নামে এক মাদকসেবি সাইদুর নামে আরেক মাদক সেবীকে কুপিয়েছে। আরমানের মাথার তার তোর ছেঁড়া আছে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে থানায় পাঠিয়েছি। তবে তার বিরুদ্ধে কেউ মামলা করেনি। এ বিষয়ে ভেবেচিন্তে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *