যশোরে হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নাসিমা (৩০) নামে এক রোগীর স্বর্ণের চেন ছিনতাইকালে শেফালী (৪৪) নামে এক নারী ছিনতাইকারী আটক হয়েছে।  আটক শেফালী যশোর সদর উপজেলার আরবপুর গ্রামের আবু সিদ্দিকের মেয়ে।

রবিবার (২৪শে আগস্ট) দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোরে টিকিট কাটার সময়ে নাসিমার গলা থেকে স্বর্ণের চেইন ছিড়ে নেয়ার সময়ে শেফালী নামের ওই নারী ছিনতাইকারীকে জাপটে ধরে নাসিমা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী নারীকে পুলিশ হেফাজতে নেন।

পুলিশ জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ছাতেন গ্রামের বাসিন্দা মোছাঃ নাসিমা (৩০) তার স্বামী সালাউদ্দিনের সাথে ট্রেনে করে যশোর আসেন চিকিৎসার জন্য। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে শেফালী তার গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সাথে সাথে ওই নারী ছিনতাইকারীকে নাসিমা জাপটে ধরেন। উপস্থিত লোকজন তাকে ধরে ফেলে এবং হাসপাতাল পুলিশের গার্ড সোহেল রানাকে খবর দেয়। পরে হাসপাতাল পুলিশের গার্ড শেফালীকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাতের মুঠোফোনে কয়েক দফায় সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *