সাংবাদিক রুকুনউদ্দৌলাহ্ আর নেই 

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব যশোরের প্রবীণ সদস্য, বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ আর নেই ।

শুক্রবার রাত সাড়ে ৭টায় যশোর জেনারেল হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বর্তমানে তাঁর মরদেহ খালদার রোডের নিজ বাড়িতে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান।

প্রয়াত রুকুনউদ্দৌলাহ্’র প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ আগামীকাল শনিবার ২৩ আগস্ট বেলা ১২ টায় প্রেসক্লাব যশোরে আনা হবে।
এরপর বেলা ১টায় নেয়া হবে ঈদগাহ্ ময়দানে। সেখানে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান শেষে বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে যশোর কারবালা গোরস্তানে প্রয়াতের দাফন সম্পন্ন করা হবে।

এক নজরে সাংবাদিক রুকুনউদ্দৌলাহর জীবনকাল

প্রবীণ এ সাংবাদিক দীর্ঘদিন ধরে দৈনিক সংবাদ-এর বিশেষ প্রতিনিধি হিসাবে যশোরে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি  যশোর সাংবাদিক ইউনিয়নের একজন প্রবীণ সদস্য এবং যশোর সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৩ সালের জুলাই মাসে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যেখানে তাঁর হার্ট ও কিডনির সমস্যা দেখা দেয়। তিনি ২০০৬ সাল থেকে যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। যশোরে তিনি একজন পরিচিত এবং শ্রদ্ধেয় সাংবাদিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *