বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে থেকে ৪৯৪ বোতল ফেন্সিডিল ও ১৫০ গ্রাম গাঁজা সহ তিন মাদক ব্যাবসায়ী কে আটক করা হয়েছে। বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ২০ বোতল ফেন্সিডিল ও১৫০ গ্রাম গাঁজা সহ রুবেল ও আলামিন নামে দুই মাদক পাচারকারী কে আটক করেছে ৪৯ বিজিবি সদস্যরা। শনিবার বিকালে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামের আসাদ আলীর ছেলে রুবেল (২৩)ও একই থানাধীন ভবারবেড় গ্রামের হান্নান এর ছেলে আলামিন (২২)।
অপরদিকে আজ শনিবার দুপুরে অগ্রভুলোট ২১ বিজিবির অভিযানে ২৭৬ বোতল ফেন্সিডিল জব্দ করে এবং রুদ্রপুর ২১বিজিবি সদস্যরা ১৫০ বোতল পরিত্যাক্ত ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোল আমড়াখালী থেকে ২ জন২০ বোতল ফেন্সিডিল সহ এবং রুদ্রপুর বিজিবি ক্যাম্প ১৫০ বোতল ও অগ্রভুলোট ক্যাম্পে২৭৬ বোতল পরিত্যাক্ত ফেন্সিডিল জব্দ করে।ফেন্সিডিল সহ আটককৃতদের নামে মামলা দিয়ে নিকটস্ত থানায় পাঠানো হবে।
অন্যদিকে শার্শা থানা পুলিশের এক অভিযানে ৪৮বোতল ফেন্সিডিল সহ খাদিজা বেগম(৩০) নামে এক মহিলা মাদক ব্যাবসায়ী কে আটক করে।
আজ শনিবার বিকালে বাগঁআচড়া বাজার থেকে আটক করা হয়।আটকৃত আসামি গোপালগজ্ঞ জেলার টুঙ্গিপাড়া থানার ঘোহরডাঙ্গা গ্রামের আসাদের স্ত্রী।
শার্শা থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান,গোপন সংবাদের মাধ্যমে বাগঁআচড়া বাজার থেকে ৪৮ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।আটকৃত আসামীকে মাদক আইনে মামলা দিয়ে কোর্টএ প্রেরণ করা হবে।