বিয়ের দাবিতে নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধ

নিউজটি শেয়ার লাইক দিন

পিরোজপুর সংবাদদাতা: বিয়ের দাবিতে ৩৫ বছরের এক নারীর বাড়িতে অনশন করেছেন আবুল কাসেম মুন্সি নামে ৭৫ বছরের এক বৃদ্ধ। পিরোজপুরের মঠবাড়িয়ায় এ ঘটনা ঘটেছে।
বৃদ্ধ আবুল কাশেম মুন্সি বলেন, ‘আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যাওয়ার পর বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। প্রায় দুইমাস আগে ওই নারীর সঙ্গে দেখা হয়। বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। সেই সুবাদে বিভিন্ন সময় আমার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেন। কিন্তু কিছুদিন আগে থেকে হঠাৎ কোনো কারণ ছাড়া আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। আমি বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেন। একপর্যায়ে আমি প্রায় ৪-৫ দিন খোঁজ করে শনিবার (১৬ আগস্ট) তার বাড়িতে যাই।
বৃদ্ধের দাবি হয় টাকা ফেরত নতুবা তাকে বিয়ে করতে হবে। এলাকাবাসী বলেন, ওই নারী বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতিতে টাকা নিয়ে আত্মসাৎ করেন। তবে ওই নারী এসব এঘটনা অস্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *