বেনাপোলে যাত্রা শুরু করলো ডিসি ইকোপার্ক

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর: উপজেলা প্রশাসনের উদ্যোগে বেনাপোলে যাত্রা শুরু করলো ডিসি ইকোপার্ক। একুশে জুলাই থেকে বেনাপোল থেকে ৮ কিলোমিটার উত্তরে এবং শার্শা উপজেলা সদর থেকে ১২ কিলো মিটার দূরে ও বাহাদুরপুর বাড়ে এ পার্ক করা হয়েছে। 

ইতোমধ্যে এই লক্ষ্যে ১৬ আসন বিশিষ্ট ইঞ্জিন চালিত তিনটি বোর্ড ও একটি প্যাটেল বোর্ড ক্রয় করা হয়েছে। প্রতি আধা ঘন্টায়  দর্শকদের জন্য ১০০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে রাইডের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গেছে। এ পার্কের সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শার্শা উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা কার্যালয়ের অফিসার এস এম শাখির উদ্দিন।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/07/6212025115639.jpg

তিনি বলেন, ইতিমধ্যে দর্শনার্থীদের জন্য একটি ইঞ্জিন চালিত বোর্ড ও ৩টি প্যাটেল বোর্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দর্শকদের জন্য সার্বিক সুযোগ-সুবিধা বাড়ানো হবে।

শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল হক বলেন, দর্শনার্থীদের জন্য ইতিমধ্যে একটি ইঞ্জিন চালিত বোর্ড ও ৩টি প্যাটেল বোর্ড ক্রয় করা হয়েছে। এ ইঞ্জিন চালিত একটি বোর্ডের ক্রয় করা হয়েছে ১৩ লাখ ১৫ হাজার টাকা ও এক একটি প্যাটেল বোর্ডের ক্রয় করা হয়েছে ৩ লাখ ৯৫ হাজার টাকা করে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: কাজী নাজিব হাসান বলেন, বেনাপোলের বাহাদুরপুর বাওড়টি দীর্ঘদিন ধরে নানা লোকজন দখল করে রেখেছিল। সেটা দখলমুক্ত করে যশোর জেলা প্রশাসকের নির্দেশে সেখানে ইকো পার্ক নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে দর্শনার্থীদের জন্য কিছু রাইডার কেনাকাটা করা হয়েছে। দর্শনার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে ও অনাবিল আনন্দ উপভোগ করতে পারে তার জন্য পর্যায়ক্রমে রাইডে সংখ্যা আরো বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *