ঝিকরগাছায় বিদেশি পিস্তল ম্যাগজিনসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী রয়েল (৩২) গ্রেপ্তার হয়েছে। সে ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া (চাতালপাড়া) এলাকার শুকুর আলীর ছেলে।

রোববার(৬ই জুলাই)  দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া চাতালপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন ঝিকরগাছা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/07/662025231234.jpg

তিনি জানান, রয়েল ঝিকরগাছার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। রোববার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া চাতালপাড়া এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এ সময়ে আমি নিজেই ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে তার দেহে তল্লাশি করে কার প্যান্টের পিছনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। তার বিরুদ্ধে আরো একটা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল দুপুরে তাকে আদালত হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *