বেনাপোল প্রতিনিধি: পাসপোর্ট যাত্রী বেশে’ ভারতে পালাতে গিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করেন। তার পাসর্পোট নম্বর-B00073948)। সে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বিনাপানি গার্স স্কুল রোড এলাকার মৃতঃ মইনদ্দিনের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি গোপালগঞ্জ জেলা আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম পাসপোর্ট যাত্রী বেশে ভারতে পালিয়ে যাবে। সে অনুযায়ী বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেয়া হয়। পরবর্তীতে সকাল ১১ টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই এর পরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নির্যাতনের একাধিক মামলা রয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, দুপুরে ইমিগ্রেশন পুলিশ আজমকে থানায় হস্তান্তর করেন বিকেলে তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হয়েছে।