জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে ‘গাছ’ বিতরণ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার’শ টি বিভিন্ন ধরনের গাছ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে  এসব গাছ বিতরণ করেন।

এরমধ্যে ২০০ নিম গাছ ‘জিয়া ট্রি’ এবং বাকি ২০০ বিভিন্ন রকমের ফলজ গাছ রয়েছে। এই উদ্যোগে তার পাশে দাঁড়াতে জেলা ছাত্র দলের সহ-সভাপতি জুয়েল হোসেন,রবিউল ইসলাম রাজু,যুগ্ম সাধারণ সম্পাদক সালমান ফারিস দিব্য, রিয়াদ হোসেন,মাহবুব আলম শাহীন,আব্দুল আহাদ গাজী,রেজওয়ান রহমান নিশান, অসাধারণ সম্পাদক তানভীর ইসলাম পলক, ইশতিয়াক রহমান পবন,আবুল কাশেম, ইমদাদুল হক রাকিব, আল আরাফাত মাহিম, সহ সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান,সাকিব আহমেদ সিয়ামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এগিয়ে এসেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক, অভিভাবক এবং কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে ছাত্র নেতা রবিউল ইসলাম টিপু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বনির্ভরতা এবং পরিবেশ সচেতনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, গাছ লাগানো মানেই ভবিষ্যতের জন্য বিনিয়োগ। এই ‘জিয়া ট্রি’ বিতরণের মাধ্যমে আমরা আমাদের নেতার স্মৃতিকে স্মরণ করছি এবং একই সঙ্গে পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে উদ্বুদ্ধ করছি।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাছ বিতরণ কর্মসূচিটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি নতুন সংযোজন হিসেবে দেখছেন সচেতন নাগরিক।
অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষাথীরা
দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্যকোন দেশ, সবার আগে বাংলাদেশ,এই শ্লোগান দিয়ে অনুষ্ঠান সমাপ্তি টানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *