স্টাফ রিপোর্টার: যুব সমাজকে তাগুতি ও কায়েমী শাসন ব্যবস্থা,ইসলাম ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সর্বব্যাপী সংগ্রামে অবতীর্ণ হওয়ার পাশাপাশি সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বাদ আছর, যশোর জেলা জজকোর্ট জামে মসজিদ গেইটে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে দাওয়াতী মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি যশোর জেলা জজকোর্ট জামে মসজিদ গেইট থেকে শুরু হয়ে জেলা দায়রা জজ আদালতের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যশোর জেলা শাখার সভাপতি মুফতী শহিদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও সংগঠন বিভাগের সম্পাদক শিহাব শাহরিয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস যশোর জেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস যশোর জেলা শাখার বায়তুল মাল বিভাগের মাওলানা তাওফিকুর রহমান, বাইতুল মাল বিভাগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসাইন, প্রচার বিভাগের সম্পাদক মুহাম্মাদ সাজিদ প্রমূখ।