নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের থেকে উত্তোলন করা ৭০ হাজার টাকা ছিনতাইয়ের সময়ে নীলা খাতুন(২২)ও লাভলী (২৩) নামে দুই নারী ছিনতাইকারী ঝিকরগাছা থেকে আটক হয়েছে।
গ্রেফতার নীলা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মসিহাটি বাজিতপাড়া এলাকার সিরাজের স্ত্রী ও রবিউল ইসলামের মেয়ে। গ্রেফতার হওয়া লাভলী জামালপুর জেলা ইসলামপুর হাড়গিলা গ্রামের কাজলের স্ত্রী এবং লাভলুর মেয়ে। এই ঘটনায় কৌশলে ছিনতাইকারীদের অপার দুই সদস্য পালিয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরআলী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ছিনতাইকারীকে হেফাজতে নেন।
ঝিকরগাছা পাল্লা রাজাপুর গ্রামের ভুক্তভোগী ময়না জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি ঝিকরগাছা ইসলামী ব্যাংক থেকে ৭০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর ব্যাগের মধ্যে রেখে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইক চালক সেলিম হোসেনের উঠেন। পথিমধ্যে ৪ জন নারী সংঘবদ্ধ ছিনতাইকারীর দল একই ইজিবাইকে উঠেন এবং আমার দুইপাশে বসেন। কিছুদূর যাওয়ার পর দুইজন ছিনতাইকারী নেমে পড়েন। এটা দেখে আমার সন্দেহ হলে আমি ব্যাগে হাত দিয়ে দেখি আমার টাকা নেই। পাশে থাকা আরো দুজন ছিনতাইকারী চক্রের সদস্যকে ধরে চিৎকার শুরু করি। এ সময়ে আশেপাশের লোকজন এসে তাদেরকে আটক করেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে হেফাজতে নেন ।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবুল হোসেন বলেন, টাকা চুরির অভিযোগে স্থানীয়রা দুই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে হস্তান্তর প্রক্রিয়া চলছে।