নিজস্ব প্রতিবেদক,যশোরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই জন গুরুতর আহত হয়েছেন। নিহত ফজলুল হক খুলনা কে এম পি, আটড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাতটার দিকে জেলার সদর উপজেলার চূড়ামনকাটি সানতালা এলাকায়।
আহতরা হলেন, ঝিনাইদহ কোটচাঁদপুর কাশিপুর গ্রামের শামসুল হকের ছেলে আল মামুন(৩২)ও একই এলাকার ইমান উদ্দিনের ছেলে রিয়াল (২৬)। আল মামুন শিশু নিলয় এনজিও তে কর্মরত। তারা দু’জনে শালা বোনায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাতটার দিকে মোটরসাইকেল যোগে পুলিশ সদস্য ফজলুর হক ঝিনাইদহের অভিমুখে যাচ্ছিল। চুড়ামনকাঠি সানতলা নামক স্থানে আসলে বিপরীত দিকে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পুলিশ সদস্য ফজলুল হকের মৃত্যু হয়। এ সময়ে মামুন ও রিয়াল গুরুতর আহত হয়। সাথে সাথে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ফজলুল হকের মৃত্যু ঘোষণা করেন। আহত রিয়েল ও মামুনকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা প্রদান করছেন।
যশোরে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, শনিবার সকাল সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এদের ঘটনাস্থলে পুলিশের কনস্টেবল ফজলুল হক মারা যায়। অপর মোটরসাইকেলর দুইজন গুরুতর হাত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি আছে।