যশোরে ১৫শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দম্পতি আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি : যশোরে ১৫শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুর রহমান লিটন (২৭) ও তার স্ত্রী আরিফিন আক্তার জুঁইকে (২১) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ৩টার দিকে শহরের লোনঅফিস পাড়া বাবুর বাড়ি থেকে সদর ফাঁড়ির ইনচার্জ তুষার কুমার মন্ডল ও এসআই শরিফুল ইসলাম তাদের আটক করেন। আটক লিটন সাতক্ষীরা জেলা সদরের মনোহরপুর গ্রামের মহাসিন সরদারের ছেলে। তারা দীর্ঘ দিন ধরে লোনঅফিস পাড়ার বাবুর বাড়ির ভাড়া নিয়ে এ মাদক ব্যবসা  করতো বলে জানায় পুলিশ।
সদর ফাঁড়ির ইনচার্জ তুষার কুমার মন্ডল বলেন,  গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি লোন অফিসপাড়ার বাবুর বাড়িতে মাদক ব্যবাসয়ীরা মাদক বেচা-কেনা করছে। এসময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুর রহমান লিটন (২৭) ও তার স্ত্রী আরিফিন আক্তার জুঁইকে (২১) আটক করা হয়। তারা দু’জন স্বামী-স্ত্রী বলে জানান পুলিশ। রাতে তাদের নামে মাদক মামলা দিয়ে থানা হাজতে হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *