বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ৯২৫ এর লেবার সরদার ও ৯নং উলাশী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সন্ত্রাসীদের হামলার শিকার লালটু মিয়া গত বেশ কয়েকদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কে দেখতেও তার শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে যান বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
২৭ শে এপ্রিল রবিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এবং তিনি বলেন,এই লালটু বিএনপির একজন ত্যাগী নেতা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেকোনো মিটিং মিছিল ও সমাবেশে তাকে সবসময় দেখাযেতো।
এবং ফ্যাসিবাদ সরকারের আমলে,হামলা মামলার শিকার হয়েছেন এই লাল্টু। তার উপর সন্ত্রাসী হামলার ও নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময়ে তিনি লাল্টু কে সান্তনা দিয়ে বলেন,এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের কে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।
তার সঙ্গে ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ।
উল্লেখ্য সন্ত্রাসীরা তার মাথা সহ বিভিন্ন স্থানে কুপিয় এবং দুপায়ে দুইটি গুলি করে ও হকস্টিক দিয়ে পিটিয়ে তার দুটি পা ভেঙ্গে দেয়।