বিএসএফের গুলিতে মহেশপুরে বাংলাদেশী যুবকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

বিএসএফের গুলিতে মহেশপুরে বাংলাদেশী যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিবেদক-ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তে ওবায়দুল (২৬) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। সে গোপালপুর গ্রামের রহমতের ছেলে।

যাদবপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে ঐ বাংলাদেশীর আঘাতপ্রাপ্ত মরদেহ পাওয়া গেছে। গরু পারাপারের সময় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে বলে স্থানীয়রা জানান।

রবিবার সকালে মৃতদেহের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি। মৃতদেহটি যেখানে পাওয়া গেছে সেটি ভারতের মধুপুর এলাকা এবং এর বিপরীতে বাংলাদেশের গোপালপুর গ্রাম ও ৪৮ নম্বর মেইন পিলার সংলগ্ন।

নিহত বাংলাদেশী ওবায়দুলের বলে জানান মহেশপুরের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি জানিয়েছেন সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং তার বাড়ি গোপালপুর গ্রামে। ঘটনাটি রাত ১ টার দিকে ঘটে।

বিভিন্ন সুত্রে জানা যায়, গেল রাতে যাদবপুর এলাকা সংলগ্ন গোপালপুর সীমান্ত এলাকা দিয়ে কিছু লোক ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সেসময় কয়েকজন চোরাকারবারীর সাথে বিএসএফ এর বাকবিতন্ডা হয়। এরপর সীমান্তের ওপারে কারো দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হয়। পরে রোববার সকালে সীমান্তের ভারতের অভ্যন্তরে কাটাতারের ওপারে আঘাতপ্রাপ্ত এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রফিকুল আলম বলেন, ‘সকাল ১০ টার দিকে বিএসএফ মারফত আমরা জানতে পারি সীমান্তের ৪৮ নম্বর পিলার হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। তবে ভারতের অভ্যন্তরে হওয়াই তার পরিচয় আমরা জানতে পারিনি। পরবর্তীতে বিএসএফ পতাকা বৈঠকের আহবান জানালে তখন বিস্তারিত জানা যাবে’।

স্থানীয় যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, ‘মৃতদেহটি গোপালপুর গ্রামের ওবায়দুলের বলে আমরা জেনেছি। সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তবে কারা তাকে গুলি করে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারিনি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *