অনলাইন ডেস্ক:ইরান যদিও আমেরিকান সৈন্যদের নিশানা করেছে, কিন্তু ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ইরাকে অন্যান্য দেশের সেনা রয়েছে। কানাডা জানিয়েছে,ইরানের হামলায় তাদের সৈন্যদের কোন ক্ষতি হয়নি।
মঙ্গলবার কানাডা ঘোষণা করেছে, সতর্কতার অংশ হিসেবে তারা ৫০০ সৈন্যকে সাময়িকভাবে কুয়েতে সরিয়ে নিচ্ছে।
ইরানের মিসাইল হামলায় ব্রিটেনের কোন সৈন্য হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয়।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে, “ আমাদের অগ্রাধিকার হচ্ছে ব্রিটিশ সৈন্যদের নিরাপত্তা নিশ্চিত করা”
মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ব্রিটেন ইতোমধ্যে রয়্যাল নেভি এবং সামরিক হেলিকপ্টার প্রস্তুত রেখেছে।