মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, যুবককের মৃত্যু  

নিউজটি শেয়ার লাইক দিন
চৌগাছা  প্রতিনিধিঃ যশোরের চৌগাছার নারাঙ্গালী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দিপু মনি (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত দিপু মনি যশোর এমএম কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রাকিব হোসেন (১৮) ও সুজন হোসেন (১৮) নামে আরো দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত রাকিব পাশাপোল গ্রামের রাজা মিয়ার ছেলে এবং সুজন বানরহুদা গ্রামের বাসিন্দা। তারা দু’জনেই পাশাপোল আমজামতলা মডেল কলেজের শিক্ষার্থী।

আহত রাকিব পাশাপোল গ্রামের রাজা মিয়ার ছেলে এবং সুজন বানরহুদা গ্রামের বাসিন্দা। তারা দু’জনেই পাশাপোল আমজামতলা মডেল কলেজের শিক্ষার্থী।
সোমবার (২১ই এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সহিদুল ইসলাম জানান, ছয় বন্ধু দুটি মোটরসাইকেলে করে যশোর থেকে ফিরছিলেন। পথে নারাঙ্গালী এলাকায় বেপরোয়া গতিতে চলা দুটি মোটরসাইকেল একে অপরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে সুজুকি জিক্সার ১৫০ সিসির একটি মোটরসাইকেল রাস্তার পাশে পড়ে যায় এবং তাতে থাকা দিপু, রাকিব ও সুজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে অন্য বন্ধুদের সহায়তায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন। রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। সুজন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন বন্ধু মিলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের খাদে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হয়। সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে দিপু নামে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *