গ্রাম্য আদালত সক্রিয় করনে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে সেমিনার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: গ্রাম্য আদালতে সক্রিয় করনে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৩য় পর্যায়ে প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২০ই জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলার ৮ উপজেলার উপজেলা রিসোর্স টিমের ইউএনও, এসি ল্যান্ড, ওসি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সদস্যদের অংশগ্রহণে দুই দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়।

এ সময়ে স্থানীয় সরকারে উপপরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে জেলার গ্রাম আদালতগুলোকে সক্রিয় করতে হবে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে উপজেলা পর্যায়ে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশদের গ্রাম আদালত বিষয়ে দক্ষতা উন্নয়ন করবেন। পাশাপাশি আপনাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারণা চালাবেন। গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে স্থানীয়ভাবে বিরোধ নিস্পত্তি করতে এবং কোর্ট কাচারীর মামলার চাপ কমাতে সংশ্লিস্ট সকলকে উৎসাহিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণ সমাপনী পর্বে পরিচাালনা করেন এ্যাড. মহিতোষ কুমার রায়, ডিস্ট্রিক্ট ম্যানেজার, গ্রাম বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প। দু’টি ব্যাচের প্রশিক্ষণে যশোর জেলার ৮ উপজেলার ৪৮ জন উপজেলা রিসোর্স টিমের (৮ জন ইউএনও, ৮ জন এসি ল্যান্ড, ৮ জন অফিসার ইন চার্জ, ৮ জন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ৮ জন উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা ও ৮ জন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা) সদস্য অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *