‘ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেছেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে আগ্রহী নই। কিন্তু একটি যুদ্ধ শেষ করতে আমরা প্রস্তুত। সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপুরকে দেয়া সাক্ষাৎকারে মার্ক এসপার মঙ্গলবার এসব কথা বলেছেন।
সম্প্রতি ইরাকে হামলা চালিয়ে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। সোলাইমানি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন। ওই হামলার পর ইরাকের সংসদে বিদেশি সৈন্য সরিয়ে দেয়ার প্রস্তাব পাশ হয়। কিন্তু মার্ক এসপার ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র।

সোলাইমানিকে হত্যার প্রতিশোধের অংশ হিসেবে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে ৮০ মার্কিন সৈন্য নিহত হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *