যশোরে বাসের চাপায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাসের চাপায় রুবেল (৩৭) ও তার মেয়ে ঐশী (১০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এই ঘটনায় স্ত্রী ও তার আরেক মেয়ে গুরুতর আহত হয়েছে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিকে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়। ফলে প্রায় আধা ঘন্টা সড়কে যানজট চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে যশোর শহরতলীর পুলেরহাট বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল যশোর সদর উপজেলার বুজঘুনি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ল ৪১-২৩১৬ নাম্বারের একটি মোটরসাইকেলে করে রুবেল ও তার স্ত্রী ও দুই কন্যা নিয়ে রাজগঞ্জ রোড থেকে পলিরহাট বাজারে যশোর-বেনাপোল মহাসড়কে পৌঁছালে পিছন দিক থেকে ঢাকা মেট্রো ১৪- ০২৫২ নাম্বারের একটি লোকাল বাস বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা রুবেলের মেয়ে ঐশী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ সময় বাসটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময়ে সামনে আরো একটা প্রাইভেটকারে ধাক্কা দেয়। উপায়ান্ত না পেয়ে বাসের চালক ও সহকারী চালক বাসটি রাস্তার মধ্যে ফেলে পালিয়ে যায়। এ সময়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ফলে সড়কে প্রায় আধা ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ও যৌথ বাহিনীর সদস্য ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং সড়কে বাস চলাচল স্বাভাবিক করেন।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স পবিত্র বিশ্বাস বলেন, বিকাল সাড়ে পাঁচটার দিকে রুবেল ও তার দুই মেয়ে স্ত্রীকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। এ সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘন্টা আগেই মেয়ে ঐশী মৃত্যু হয়েছে। গুরুতর আহত রুবেল ও তার স্ত্রী ও আরেক সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। মিনিট বিশেক পরে রুবেলের মৃত্যু হয়। আহত রুবেলের স্ত্রী ও আরেক কন্যা সন্তানের অবস্থা এখনো সংকটাপন্ন।

চাঁচড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ মমিনুর রহমান বলেন, আসরের নামাজের সময়ে খবর পায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহত আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এ সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জ্বালিয়ে দেয়া বাসের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *