যশোরে ৯৬ কেজি গাঁজাসহ মাদক কারবারী মুন্না গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে ৯৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সবুজ হোসেন মুন্না (২৯) গ্রেফতার হয়েছে।

বুধবার (২৬ই মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে জেলার শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া গ্রামে সবুজের নিজ বাড়িতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করেন যশোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা। সে ওই এলাকার মালাশিয়া প্রবাসী মিনাজুল ইসলামের ছেলে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ রাসেল।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/03/Gaja-1.jpg

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ রাসেল বলেন, গ্রেফতারকৃত সবুজ হোসেন মুন্না যশোর ও বেনাপোলের একজন চিহ্নিত মাদক কারবারী। সেই দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল রাতে গোপন সম্পদের মাধ্যমে জানতে পারি ভারত থেকে সবুজ বিপুল পরিমাণে গাঁজা নিয়ে এসে তার বাড়িতে লুকিয়ে রেখেছে। খবর পেয়ে সাথে সাথে ফোর্স নিয়ে মধ্যরাতে তার বাড়ির চারিপাশে ঘেরোয়া করা হয়। ভোর সাড়ে ছয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে তার দেখানো মোতাবেক তার রান্নার ঘরের ভেতরে থাকা চালের ড্রামে থেকে ৪৮ টি গাজার টোপলা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সবুজের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *